শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

অ্যাডহক কমিটি ৬ মাসের মধ্যে: কলেজে সভাপতি স্নাতকোত্তর ও স্কুলে স্নাতক পাশ

  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কমিটিবিহীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যা সমাধানে গত ১৮ নভেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে শিক্ষা বোর্ডগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছিল।

অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছিল সরকার। বেসরকারি কলেজে এডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪–এর প্রবিধি ৬৪ (৩)–এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহকে অনুরোধ করা হলো।

এদিকে রবিবার (১ ডিসেম্বর) আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ নভেম্বর তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এর কার্যকারিতা স্থগিত করা হলো। একইসঙ্গে গত ১৮ নভেম্বর তারিখে জারীকৃত প্রজ্ঞাপন (প্রতিস্থাপনকৃত) যথারীতি কার্যকর থাকবে।

এডহক কমিটির চার সদস্য বিশিষ্ট হতে হবে—
(ক). সভাপতি–মহানগরীর ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও অন্যান্য ক্ষেত্রে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনাক্রমে, শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি;

(খ). শিক্ষক প্রতিনিধি—জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষক;

(গ). অভিভাবক প্রতিনিধি—জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক;

(ঘ). সদস্যসচিব—শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (পদাধিকার বলে)।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews