শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির সঙ্গে বৈঠকে যে সিদ্ধান্ত

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বিএনপি জানিয়েছে, দলীয় ফোরামে আলোচনা করে রাষ্ট্রপতি ইস্যুতে তাদের সিদ্ধান্ত জানানো হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজ শনিবার (২৬ অক্টোবর) গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ।

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাত নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির কয়েকজন নেতা। হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনটি ইস্যুতে বিএনপির সঙ্গে আলাপ হয়েছে। ‘প্রথমটি হচ্ছে, সেকেন্ড রিপাবলিক কিভাবে গঠন করা যায় এবং ঘোষণা দেব তা নিয়ে আলোচনা করেছি।

দ্বিতীয়ত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কিভাবে দ্রুততম সময়ে অপসারণ করা যায় এবং কিভাবে রাজনৈতিক সংকট দূর করা যায়, তা নিয়ে কথা বলেছি। তৃতীয়ত, জাতীয় ঐক্যকে ধরে রেখে কিভাবে সরকার পরিচালনা করা যায় তা নিয়ে কথা বলেছি।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপির আমাদের সব কথা শুনেছে। তারা জানিয়েছে, আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে, পরে তাদের সিদ্ধান্ত জানাবে।’

হাসনাত আব্দুল্লাহ জামায়াতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে তারা একমত পোষণ করেছেন বলে জানান।

আগামীতে এসব বিষয় নিয়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews