বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য: দালাল নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে মুদি ব্যবসায়ীর মৃত্যু জাতীয় সেরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১৫ জুলাই প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ

বিয়ানীবাজারে পুলিশের গাড়িতে আগুন : বিশেষ অভিযানে গ্রেফতার-৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দুবাগ ইউনিয়নের বাঙ্গালহুদা গ্রামের আইছ আলীর পুত্র জুয়েল আহমদ, দক্ষিণ পাড়িয়াবহরের আনছার আলীর পুত্র আফতাব আলী, ঘুঙ্গাদিয়া নয়াগাঁওয়ের সিরাজ উদ্দিনের পুত্র রুহুল আমিন মিছবাহ, নয়াগামের মৃত আতর আলীর পুত্র দিলকদর ও বড়লেখা চান্দগ্রামের আব্দুল আজিজের পুত্র হোসেন আহমদ।

বিয়ানীবাজার সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ মোবাইল কোর্ট পরিচালনাকালে গাঁজা সেবনের অভিযোগে লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর মৃত আনছার আলীর ছেলে আফতাব আলী, পৌরসভার নয়াগ্রাম এলাকার মৃত আতর আলীর ছেলে দিককদর ও বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার আব্দুল আজিজের পুত্র হোসেন আহমদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ১৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে জনতার হাতে ৭ বস্তা ভারতীয় চিনি ও ২ হাজাদ ১’শ শলাকা আমদানী নিষিদ্ধ নাসির বিড়িসহ একটি প্রাইভেট কার ও দুই আরোহীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ মালামাল জব্ধ করে জড়িত দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। রোববার (২০ অক্টোবর) রাতে স্থানীয় জনতা তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে ফয়সল আহমদ (৪৩) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে ফাহিম আহমদ (২০)।

এ সময় পৃথক অভিযানে পরোয়ানাভূক্ত আরেক আসামী চারখাই ইউপির আদিনাবাদ ঢেলাখানী গ্রামের আরব আলীর পুত্র মোঃ সেলিম উদ্দিন-কে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আরিজঁখাটিলা গ্রামে আসামী ধরতে গিয়ে এএসআই মনিরের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়েছে এক ক্ষুব্ধ যুবক। সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় রুহুল আমিন মিছবাহ (৩০) কে গ্রেফতার করেছে। তার বাড়ি মূড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। সে শ্বশুড়বাড়ির লোকজনের সাথে ঝগড়ারত অবস্থায় পুলিশের আগমনের সংবাদে মিছবাহ ক্ষুব্দ হয়ে ওঠেন। এ ঘটনায় এএসআই মনির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews