1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ২ জুলাই থেকে শুরু এইচএসসি ২০২৬: পূর্ণ সিলেবাসে পরীক্ষা, শিগগিরই রুটিন প্রকাশ বিয়ানীবাজারের কৃতি সন্তান আবুল কাহের চৌধুরী শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানালেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়াল: উৎপাদন ও সরবরাহে বড় ঝুঁকি ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি

শিক্ষাঙ্গনে বল প্রয়োগ করা এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না : শিক্ষা উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক, ঢাকা
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক, ঢাকা : অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষাঙ্গনে বল প্রয়োগ করা যাবে না এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। যে যত অন্যায় করুক না কেন, নিয়মমাফিক যত দ্রুত পারা যায় ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আগামী বছরের পাঠ্যবইয়ের মলাটে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে মূল্যায়নের ব্যবস্থার পক্ষে তিনি।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, নতুন শিক্ষানীতি করতে প্রচুর সময় লাগবে। সময় থাকলে পুরো শিক্ষাক্রম সাজিয়ে বই দিতে পারতেন; কিন্তু হাতে সেই সময় নেই। তাই আগামী বছরের পাঠ্যবইয়ের মলাটে পরিবর্তন আসতে পারে।

শিক্ষাক্রম সংস্কারের কার্যক্রম ও আধুনিক শিক্ষানীতি তৈরি করার প্রাথমিক পদক্ষেপের সূচনা করে যাবেন বলে জানান তিনি।

একটি সফল অভ্যুত্থানের পর তাঁরা সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক–শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা হয়, সেটি ফিরিয়ে আনতে হবে। তাঁরা চান গুণমানসম্পন্ন শিক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের মতে, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সবচেয়ে দুর্বলতম জায়গা হলো মাধ্যমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা সরকারি; কিন্তু মাধ্যমিক শিক্ষায় যে ধরনের অনিয়ম–অবহেলা হয়েছে, তা অনেক বেশি হয়েছে। অথচ এই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট