1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

শিক্ষার্থীদের যে বার্তা দিলেন আসিফ নজরুল

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের সদস্যদের নিয়ে বৈঠক করেন। সেনা সদরের এ বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

সেখানে তিনি আন্দোলনরত ছাত্রজনতাকে ধৈর্য ধরতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
সোমবার (৫ আগস্ট) বিকেল নিজের ফেসবুক পেজে দেওয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

আসিফ নজরুল বলেন, আমরা এখন আর্মি চিফের (সেনাবাহিনীর প্রধান) সঙ্গে একটা আলোচনায় আছি। আমি যতটুকু উনার (সেনাপ্রধান) সঙ্গে কথা বলেছি।

আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা তা উনি বুঝতে পেরেছেন। তিনি আরও বলেন, আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে।

ছাত্র, জনতা ও তরুণ সমাজের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা শান্তিশৃঙ্খলা বজায় রাখেন, ধৈর্য ধরেন। এ দেশটা আমাদের। এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হবো।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট