বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এমপিও শিক্ষকদের নিয়োগদাতা সরকার নয় | বদলি করা চ্যালেঞ্জিং কাজ

  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এমপিও শিক্ষকদের নিয়োগদাতা সরকার নয়, তাই সরকারের পক্ষে বদলি করা চ্যালেঞ্জিং কাজ।

২০২৪ সনের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বুধবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন যে, এনটিআরসিএর যে প্রক্রিয়া, সেটি নিয়ে উচ্চ আদালতের সুনির্দিষ্ট একটা রায় দেয়া রয়েছে। রায়ের আলোকে সফটওয়্যার নির্মাণ করা হয়েছে। সেখানে সুপারিশের মাধ্যমে অহ্বান করা হয় সেভাবেই শিক্ষকদেরকে নিয়োগ দেয়া হয়।

একটি মৌলিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাধীন অর্থাৎ তারা কিন্তু সরকার কর্তৃক পরিচালিত বা সরকার কর্তৃক নিয়োগকৃত নয়। অর্থাৎ প্রতিষ্ঠানে এনটিআরসিএ সুপারিশ করে, সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান তাদের নিয়োগ দেয়। সরকার কিন্তু নিয়োগদাতা নয়। যিনি নিয়োগদাতা নন তিনি কীভাবে শিক্ষকদের বদলি করতে পারেন- এমন প্রশ্ন রাখেন শিক্ষামন্ত্রী।

চাকরিরর আবেদনের সময় একজন শিক্ষক নিজেই সিদ্ধান নেন, তিনি কোথায় চাকরি করবেন, তবে বদলি হতে হলে কেন তিনি সিদ্ধান্তটি নিয়েছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews