1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এ তারিখ চূড়ান্ত করে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একাধিক চেয়ারম্যান জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা এ বছর একটি বড় পরিবর্তন আসছে—দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেও প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে শুধুমাত্র মাদরাসা ও কারিগরি বোর্ডে এ পদ্ধতি চালু ছিল। ফলে এবার মোট ১১টি বোর্ডেই একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এখন সবার অপেক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশের।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট