1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন: মন্ত্রণালয় পেলেন যাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নতুন মন্ত্রিসভা: একাধিক জ্যেষ্ঠ নেতা বাইরে গণভোটের ফল চ্যালেঞ্জে হাইকোর্টে রিট, শুনানি আগামী সপ্তাহে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায় ভাষণ শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলার নতুন স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয় নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ভূমিপুত্রের আদর্শিক বিজয়: নৈতিকতার প্রত্যাবর্তন কিশোরগঞ্জ-৪ আসনে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী ফজলুর রহমান’র বিজয় লাভ ত্রয়োদশ সংসদে নারী প্রতিনিধিত্ব: বিজয়ী ৭ প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকের উড়াল: রুমিন ফারহানার ৩৮ হাজারের বেশি ভোটে নিরঙ্কুশ জয়

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন: মন্ত্রণালয় পেলেন যাঁরা

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভায় মোট ২৫ জন মন্ত্রী এবং বিভিন্ন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।

নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো এবং দায়িত্বপ্রাপ্তরা হলেন:

১.মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী: অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়
৩. সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৫. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
৭. ড. খলিলুর রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
৮. আব্দুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১০. মিজানুর রহমান মিনু: ভূমি মন্ত্রণালয়
১১. নিতাই রায় চৌধুরী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১২. খন্দকার আব্দুল মুক্তাদির: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১৩. আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১৪. জহির উদ্দিন স্বপন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ: কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়
১৬. আফরোজা খানম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১৭. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: পানি সম্পদ মন্ত্রণালয়
১৮. আসাদুল হাবিব দুলু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১৯. মো. আসাদুজ্জামান: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
২০. জাকারিয়া তাহের: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
২১. দীপেন দেওয়ান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
২২. আ ন ম এহসানুল হক মিলন: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
২৪. ফকির মাহবুব আনাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
২৫. শেখ রবিউল আলম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়

প্রতিমন্ত্রীদের দায়িত্বে যারা ও প্রাপ্ত মন্ত্রণালয়সমূহ
১. এম রশিদুজ্জামান মিল্লাত: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
২. অনিন্দ্য ইসলাম অমিত: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৩. মো. শরিফুল আলম: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
৪. শামা ওবায়েদ ইসলাম: পররাষ্ট্র মন্ত্রণালয়
৫. সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়
৬. ব্যারিস্টার কায়সার কামাল: ভূমি মন্ত্রণালয়
৭. ফরহাদ হোসেন আজাদ: পানি সম্পদ মন্ত্রণালয়
৮. মো. আমিনুল হক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
৯. নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১০. ইয়াসের খান চৌধুরী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১১. এম ইকবাল হোসেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১২. এম এ মুহিত: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
১৩. আহম্মদ সোহেল মঞ্জুর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
১৪. ববি হাজ্জাজ: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১৫. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১৬. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
১৭. হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়
১৮. মো. আব্দুল বারী: জনপ্রশাসন মন্ত্রণালয়
১৯. মীর শাহে আলম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল
২০. জুনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২১. ইশরাক হোসেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
২২. ফারজানা শারমীন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
২৩. শেখ ফরিদুল ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিসভার শপথের আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

উপদেষ্টাগণের দায়িত্বে যারা
এদিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

আর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহদী আমিন ও রেহান আসিফ আসাদকে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মন্ত্রিসভার এই গঠন দেশে রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রগতিতে নতুন দিগন্ত খুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট