1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

সাংবাদিক আব্দুল খালিকের ভাইয়ের ইন্তেকাল: প্রেসক্লাবের শোক

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারের সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল খালিকের বড় ভাই হাফিজ ক্বারী মো. আব্দুস শহীদ (৬২) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম হাফিজ ক্বারী মো. আব্দুস শহীদ বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের বাসিন্দা এবং মৃত জবেদ আলীর জ্যেষ্ঠ পুত্র। তার জানাজা নামাজের সময়সূচি পরে জানানো হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এদিকে তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বিয়ানীবাজার প্রেসক্লাব। সংগঠনের সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান, বর্তমান সভাপতি সজীব ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম এক শোকবার্তায় বলেন, হাফিজ ক্বারী মো. আব্দুস শহীদ দ্বীনের খেদমতে নিবেদিতপ্রাণ একজন মানুষ ছিলেন এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সমাজ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট