1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ

হাজারো কর্মী–সমর্থকের ঢল, চারখাই বাজারে হেলিকপ্টার প্রতীকের হাফিজ ফখরুল ইসলামের নির্বাচনী পথসভা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে আলেম-উলামা মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার প্রতীক) এর নির্বাচনী প্রচারণা দিন দিন আরও গতিশীল হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে হাজারো কর্মী ও সমর্থকের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভাকে কেন্দ্র করে বিকেল থেকেই চারখাই বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হেলিকপ্টার প্রতীকের খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী ও সমর্থকরা বাজার এলাকায় জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কর্মী–সমর্থকদের স্লোগানে চারখাই বাজারে তৈরি হয় জমজমাট নির্বাচনী আমেজ।

পথসভায় বক্তারা বলেন, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তিনি সাধারণ মানুষের দুঃখ–কষ্ট বোঝেন এবং সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। বক্তারা আরও বলেন, এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে তিনি অঙ্গীকারবদ্ধ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তারা।

নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার মানুষ যোগ্য নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন সময়োপযোগী প্রার্থী। তিনি নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

পথসভা শেষে হেলিকপ্টার প্রতীকের পক্ষে সংক্ষিপ্ত প্রচারণা ও স্লোগানের মাধ্যমে চারখাই বাজার এলাকায় গণসংযোগ কার্যক্রম চালানো হয়। স্থানীয়রা জানান, চারখাই বাজারে কর্মী–সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, হাফিজ মাওলানা ফখরুল ইসলামের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন দিন দিন বাড়ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সিলেট–৬ আসনে প্রচারণার উত্তাপও বাড়ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট