1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ

কে হচ্ছেন পরবর্তী সরকার প্রধান? ইনোভিশনের জরিপে শীর্ষ চমক

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মনোভাব জানতে ইনোভিশন কনসাল্টিংয়ের পরিচালিত তৃতীয় ধাপের এক জরিপে উঠে এসেছে চমকপ্রদ ও তাৎপর্যপূর্ণ তথ্য।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত এ জরিপ প্রতিবেদনে দেখা যায়, বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার। বিপরীতে, জামায়াত ও এনসিপি জোটকে ভোট দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন ৩১ শতাংশ ভোটার।

জরিপে আরও দেখা গেছে, অন্যান্য রাজনৈতিক শক্তির মধ্যে ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের। তবে উল্লেখযোগ্য একটি অংশ—১৩ দশমিক ২০ শতাংশ ভোটার—এখনো ভোট দেওয়া কিংবা নির্বাচন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে।

৫ হাজার ১৪৭ জন ভোটারের মতামতের ভিত্তিতে প্রণীত এই জরিপ প্রতিবেদনে দেশের পরবর্তী সরকার প্রধান হিসেবে পছন্দের তালিকায় শীর্ষ দুই নেতার নামও উঠে এসেছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট