1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা: শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কাম্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি বন্ধ, সব লেনদেন ব্যাংকে বাধ্যতামূলক

এক হাদীকে হত্যা করে আন্দোলন থামানো যাবে না, লক্ষ হাদী জন্ম নেবে: সিলেটের ডিসি

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, যারা মনে করে একজন হাদীকে হত্যা করলে জুলাই আন্দোলন নস্যাৎ করা যাবে, তারা ভুল জায়গায় আছেন। একজন হাদীকে হত্যার মধ্য দিয়েই লক্ষ হাদী এই বাংলাদেশে জন্ম নেবে। একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ থাকাই হোক আজকের দিনের প্রত্যাশা।
শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর সিলেটের কোর্ট পয়েন্ট কালেক্টরেট জামে মসজিদের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। জানাজার আয়োজন করে সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদ।
জেলা প্রশাসক আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যেকোনো মূল্যে বিচারের আওতায় আনা হবে। এ ধরনের ষড়যন্ত্র যাতে আর সংগঠিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে তৎপর থাকতে হবে। আমরা চাই না, হাদীর মতো আর কোনো নেতা এমন ষড়যন্ত্রের শিকার হোক। অনেক হয়েছে, আর একবারও বরদাশত করা হবে না।
জানাজায় অংশ নেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খছরু, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, জামায়াত নেতা মো. আশরাফ আলী ফয়সল, এনসিপি নেতা শিব্বির আহমদসহ বিএনপি, জামায়াত, এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া শিক্ষক, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সর্বস্তরের মুসল্লিরা জানাজায় অংশ নেন।
জানাজা শেষে জেলা প্রশাসক সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। আমরা এমন কিছু করব না যাতে সাধারণ মানুষ কষ্ট পায়, সম্পদ বিনষ্ট হয়, নিরীহ মানুষের ক্ষতি হয় কিংবা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সিলেট সম্প্রীতির শহর—অপরাধী যে-ই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, যে স্বপ্ন থেকে মানুষ মুক্তির আন্দোলন গড়ে তুলেছিল, ওসমান হাদী ছিলেন সেই আন্দোলনের একজন অকুতোভয় নেতা। তিনি আধিপত্যবাদবিরোধী রাজনীতিতে বিশ্বাস করতেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী হত্যা করেছে, যারা নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া চায় না। তারা আশাবাদ ব্যক্ত করেন—সত্য ও ন্যায়ের পক্ষে শত শত হাদী এ দেশেই তৈরি হবে।
এ সময় ওসমান হাদীর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জানাজা ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের সহকারী খতিব হাফিজ নুরুল ইসলাম কামাল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট