1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই — জাতীয় সাংবাদিক সংস্থা

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই— এমন অভিমত ব্যক্ত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ। গত ৭ নভেম্বর (শুক্রবার) সিলেটের কাজী নজরুল একাডেমি হলরুমে অনুষ্ঠিত সংস্থার বিভাগীয় আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গনি এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস) চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ-সভাপতি বঙ্গকবি মোঃ লুৎফুর রহমান এবং সঞ্চালনা করেন শিব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক; তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান জয়নাল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতামত ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে সিলেট বিভাগের বিভাগীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট