1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা: শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কাম্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি বন্ধ, সব লেনদেন ব্যাংকে বাধ্যতামূলক

তৃতীয় দফায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আগামী তিন বছরের জন্য (২০২৬–২০২৮ কার্যকাল) তিনি দলটির আমীরের দায়িত্ব পালন করবেন। এটি তাঁর তৃতীয় দফা দায়িত্বপ্রাপ্তি। শনিবার রাতে জামায়াতের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

দলটির প্রচার সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকন (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করে। প্রাপ্ত ফলাফলে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান আমীর নির্বাচিত হন। তবে তাঁর ভোটসংখ্যা কিংবা প্রতিদ্বন্দ্বীর নাম প্রকাশ করা হয়নি।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, তিন বছরের জন্য আমীর নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় মজলিসে শূরার পরামর্শক্রমে নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী দায়িত্বগুলো বণ্টন করেন।

ডা. শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর, মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরবর্তীতে ১৯৮৩ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

রাজনীতিতে তাঁর হাতেখড়ি স্কুলজীবনে—১৯৭৩ সালে যোগ দেন জাসদ ছাত্রলীগে। পরবর্তীতে ১৯৭৭ সালে তিনি যুক্ত হন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে এবং সিলেট মেডিকেল কলেজ ও সিলেট শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে মূল দল জামায়াতে ইসলামীতে যোগদানের পর তিনি সিলেট শহর, জেলা ও মহানগর আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন। ২০১৯ সালের ১২ নভেম্বর রুকনদের প্রত্যক্ষ ভোটে প্রথমবার আমীর নির্বাচিত হন এবং ২০২০–২০২২ মেয়াদে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার ২০২২ সালের ৩১ অক্টোবর নির্বাচিত হয়ে ২০২৩–২০২৫ কার্যকালে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক—তিনজনই চিকিৎসা পেশায় নিয়োজিত। তাঁর স্ত্রী ডা. আমিনা বেগমও একজন চিকিৎসক এবং অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট