1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা: শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কাম্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি বন্ধ, সব লেনদেন ব্যাংকে বাধ্যতামূলক

আজ বেলা ২টা ১৫ মিনিটে দাসউরা মাদ্রাসা মাঠে সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিনের জানাজা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

তিলপারা ইউপির সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন আর নেই

পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের দাসউরা (সারংবাড়ী) গ্রামের কৃতি সন্তান, তিলপারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দাসউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির প্রাক্তন সভাপতি মোঃ এমাদ উদ্দিন আর নেই। তিনি মরহুম আব্দুল হাই-এর সন্তান।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) রাত ৭টা ৩০ মিনিটে ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

মরহুমের জানাজার নামাজ আজ শনিবার (১১ অক্টোবর) বেলা ২টা ১৫ মিনিটে দাসউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

মোঃ এমাদ উদ্দিন জীবদ্দশায় স্থানীয় রাজনীতি, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ছিলেন অত্যন্ত সক্রিয়। তিলপারা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর সততা, নিষ্ঠা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তিনি এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন।

শিক্ষাজীবনে তিনি এমাদ উদ্দিন আল-এমদাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সিলেটের এমসি কলেজে বাংলা অনার্সে অধ্যয়ন করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পঞ্চখণ্ড আই পরিবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন—আমিন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট