1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়াল: উৎপাদন ও সরবরাহে বড় ঝুঁকি ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ

বিয়ানীবাজার প্রেসক্লাবে প্রবাসী দুই সাংবাদিককে সংবর্ধনা ও মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মো. জাকির হোসেন ও চ্যানেল এস ইউকের স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদের দেশে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রবাসী এই দুই সাংবাদিককে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সভায় স্থানীয় সাংবাদিকতার ঐতিহ্য সমুন্নত রাখা, উন্নয়ন সাংবাদিকতার প্রসার এবং নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। উল্লেখ্য, দেশে অবস্থানকালে মো. জাকির হোসেন দৈনিক সংবাদ এবং ফয়সল মাহমুদ দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় সফলতার সাথে সাংবাদিকতা করেছেন। তারা বিয়ানীবাজার প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মাসুম আহমদ, সিনিয়র সদস্য ফয়জুল হক শিমুল, সাংবাদিক-প্রভাষক জহির উদ্দিন, সদস্য ইকবাল হোসেন, সামিয়ান হাসান, জসিম উদ্দিন, অরুণ বৈদ্য, মিছবাহ উদ্দিন, হাফিজুর রহমান তামিম, রুহেল আহমেদ, শোয়েব আহমদ, আব্দুল করিম, বাবলু আহমদ প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট