1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

মেজর সিনহা হত্যা মামলা: দোষীদের শাস্তি কার্যকর না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডাদেশ এখনও কার্যকর হয়নি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।

আলোচিত এই পুলিশ কর্মকর্তা টেকনাফে দায়িত্ব পালনকালে কথিত বন্দুকযুদ্ধের নামে বহু প্রাণ কেড়ে নিয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ— টাকা না দিলে সাজানো অভিযানে মাদককারবারি বানিয়ে দিতেন। শেষ পর্যন্ত মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও এখনও কার্যকর হয়নি রায়।

দেশের বিভিন্ন মহল বলছে, এত ভয়াবহ হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের সাজা কার্যকরে দেরি হওয়ায় জনগণের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। দ্রুত রায় কার্যকর না হলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট