শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

জুলাই আন্দোলন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় সোমবার : বাড়ছে আন্তর্জাতিক নজর

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনে নিহতের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার বহুল প্রত্যাশিত রায় আগামী সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা এই মামলার রায়কে ঘিরে শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নজর বাড়ছে।

ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সকাল ১১টায় রায় প্রদান করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

রবিবার (১৬ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, “রাষ্ট্রপক্ষ তিন আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। আদালত প্রমাণ ও ন্যায়বিচারের আলোকে যথাযথ রায় দেবেন বলে আমাদের বিশ্বাস।”

স্বচ্ছতা ও জনস্বার্থ বিবেচনায় রায় ঘোষণার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রায় সম্প্রচার করবে এবং অন্যান্য গণমাধ্যম বিটিভির ফিড ব্যবহার করতে পারবে। এছাড়া একটি বিদেশি সংবাদ সংস্থা সরাসরি সম্প্রচারের আবেদন করেছে।

রায়ের দিন ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় সম্প্রচারের প্রস্তুতিও চলছে। ট্রাইব্যুনাল এলাকায় ইতোমধ্যে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা—মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর অতিরিক্ত সদস্য।

গত ১৩ নভেম্বর মামলার বিচারিক কার্যক্রম শেষে ১৭ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন থেকে আন্তর্জাতিক মহল—সবখানেই বাড়ছে আলোচনা ও প্রত্যাশা। পর্যবেক্ষকদের মতে, এই রায় বাংলাদেশের রাজনীতি ও বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews