1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা: শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কাম্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি বন্ধ, সব লেনদেন ব্যাংকে বাধ্যতামূলক

কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত আবদুর রহমানের লাশ চারদিন পর ফেরত দিল বিএসএফ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
চারদিনের অপেক্ষার পর সিলেটের কানাইঘাটের আবদুর রহমানের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত রাত ১টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে লাশ গ্রহণ করে।

নিহত আবদুর রহমান কানাইঘাট উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। গত ২৯ আগস্ট শুক্রবার দুপুরে ডোনা সীমান্তের ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। স্থানীয়দের অভিযোগ, বিএসএফের গুলিতেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই বিজিবি লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে আনুষ্ঠানিক বার্তা পাঠায়। কিন্তু ময়নাতদন্তের নামে বিএসএফ লাশ হস্তান্তরে সময়ক্ষেপণ করে।

অবশেষে সোমবার দিবাগত রাত ১টার দিকে সীমান্তের শূন্যরেখায় কফিনবন্দি লাশ নিয়ে আসে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও কানাইঘাট থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে লাশ গ্রহণ করে।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, লাশ ফেরত দেওয়ার খবর পেয়ে সোমবার সন্ধ্যা থেকেই বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে অপেক্ষায় ছিলেন। গভীর রাতে আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশ লাশ গ্রহণ করে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট