1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন

সিলেট চারখাই-শেওলা সড়ক উন্নয়ন প্রকল্পে বিলম্বে আজ বিয়ানীবাজার সমিতির মতবিনিময় সভা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
২০২৩ সালের ১১ এপ্রিল একনেক সভায় অনুমোদিত সিলেট চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ বিলম্বিত হওয়ায় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এ বিষয়ে গত ৭ আগস্ট বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে বিভাগীয় কমিশনার বরাবর একটি স্মারকলিপিও পেশ করা হয়েছে।

প্রায় ৪ হাজার ৩৯২ কোটি টাকা ব্যয়ে ৩৪ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কথা থাকলেও দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটির কাজ শুরু হয়নি। এতে স্থানীয় জনগণ, যাত্রী ও পণ্য পরিবহন খাতে চরম ভোগান্তি দেখা দিয়েছে বলে সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন।

এ প্রেক্ষিতে দ্রুত প্রকল্প বাস্তবায়নের করণীয় নির্ধারণে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে হজরত শাহজালাল (র.) সেতুর উত্তর প্রান্তে গার্ডেন টাওয়ারের গার্ডেন-ইন রেস্তোরাঁয় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সমিতির সভাপতি ডা. এম. ফয়েজ আহমদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমদ খান এক যৌথ বিবৃতিতে বলেন, “প্রকল্পের দ্রুত বাস্তবায়ন না হলে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় সংকট তৈরি হবে।” তারা সরকারের প্রতি অবিলম্বে কাজ শুরুর আহ্বান জানান এবং স্থানীয় জনগণ ও প্রবাসীদের মতবিনিময় সভায় যোগ দেওয়ার অনুরোধ করেন।

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় সড়ককে চারলেনে উন্নীত করে ২টি সার্ভিসলেন, ৩টি সেতু, ৩১টি কালভার্ট, ১টি ফ্লাইওভার, ৪টি ফুট ওভারব্রিজ, ২টি আন্ডারপাস, ৬টি ওভারপাস, ৭টি ফুটপাথ ও ১টি টোলপ্লাজা নির্মাণের উল্লেখ রয়েছে। বিশেষ করে শেওলা সেতুর স্থলে ৬০ মিটার দীর্ঘ, ২১ মিটার প্রশস্ত ও ৪০ মিটার উঁচু একটি নতুন ব্রিজ স্থাপন এই প্রকল্পের অন্তর্ভুক্ত।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট