1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা বিজিএমইএর

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

দেশজুড়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

রবিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রতি সংহতি প্রকাশ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করে। তবে শ্রম আইন অনুযায়ী পোশাক কারখানাগুলো নির্ধারিত উৎসব ছুটির বাইরে সাধারণ ছুটিতে বাধ্য নয়।”

তবুও বিজিএমইএ এক মানবিক অবস্থান থেকে বলেছে—

“শহীদদের স্মরণে এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা সংশ্লিষ্ট সব পোশাক কারখানাকে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে কারখানা বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।”

উল্লেখ্য, ৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে শহীদদের স্মরণে বাংলাদেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বিজিএমইএর এই উদ্যোগকে পোশাক শিল্পে সামাজিক দায়িত্ববোধের নজির হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট