1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ

৫ বা ৮ আগস্ট ভাষণ দেবেন ড. ইউনূস, ঘোষণা আসছে জাতীয় নির্বাচনের সময়সূচি

পঞ্চখণ্ড আই প্রতিবেদন
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদন:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছেন আগামী ৫ অথবা ৮ আগস্ট। জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণের মাধ্যমে এই ঘোষণা আসতে পারে বলে নিশ্চিত করেছে একাধিক সরকারি সূত্র।

ভাষণের নির্দিষ্ট দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও ৫ আগস্টকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। কারণ এদিন ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। যদিও ৮ আগস্ট ছিল অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু, প্রধান উপদেষ্টা নিজে সে দিনটিকে ভাষণের জন্য কম গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, ৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জনসমক্ষে প্রকাশের পর ভাষণ ও নির্বাচন সময়সূচি ঘোষণার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভাষণের পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক তপশিল ঘোষণার আহ্বান জানাবেন বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ড. ইউনূস জানিয়েছিলেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করা হবে।

তাঁর পূর্ববর্তী বক্তব্যে জানা যায়, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হবে—ফলে ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাবনা সবচেয়ে প্রবল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট