1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

আগামীকাল বিয়ানীবাজারে জামায়াতের জনশক্তি ও সুধী সমাবেশ: মাঠ পরিদর্শনে স্থানীয় নেতৃবৃন্দ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আগামীকাল ২৩ জুলাই (বুধবার) শহরতলীর ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গণে এক বৃহৎ জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় অনুষ্ঠানের সূচনা হওয়ার কথা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমীর ডা. শফিকুর রহমান।
এছাড়াও উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

সমাবেশে সভাপতিত্ব করবেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি প্রত্যাশিত।

সমাবেশ সফল করতে ইতোমধ্যেই বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানান, জনসভাস্থলে লক্ষ্যণীয় ভিড় ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেছেন এবং প্রস্তুতি কার্যক্রমের সার্বিক তদারকি করছেন।

জনশক্তি ও সুধী সমাবেশ ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার আবহ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করতে ব্যাপক প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। – প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট