1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন

সিলেট বিমানবন্দরে হজফেরত আওয়ামী লীগ নেতা কামরুল হক আটক

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হককে সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার পথে কামরুল হককে ইমিগ্রেশন পুলিশের প্রশ্নের মুখোমুখি হতে হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিয়ানীবাজার থানায় পূর্বে দায়েরকৃত একটি মামলার তথ্য ওঠে আসায়, তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আটককৃত কামরুল হকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। তিনি পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী।
তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, ঢাকাস্থ ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা এবং সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট