1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

গুম তদন্ত কমিশনের দ্বিতীয় রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক: গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। গতকাল বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে কমিশনের সদস্য নূর খান, সাজ্জাদ হোসেন, নাবিলা ইদ্রিসসহ উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, “এই প্রতিবেদন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও গুরুত্ববহ। এটি প্রকাশ ও সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে।” তিনি গুমের ঘটনাগুলোর ভয়াবহতা তুলে ধরে হরর মিউজিয়াম গঠনের পরামর্শ দেন।

কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে ১,৩৫০টি যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। তিন শতাধিক নিখোঁজ ব্যক্তি এখনও ফেরত আসেননি। আইন সংশোধন করে সাত বছরের পরিবর্তে পাঁচ বছর পর নিখোঁজ ব্যক্তিকে মৃত ঘোষণা করার প্রস্তাবও দিয়েছেন কমিশন।

প্রধান উপদেষ্টা দ্রুত কার্যকরী পদক্ষেপের তাগিদ দিয়ে কমিশন সদস্যদের সাহসিকতার প্রশংসা করেন এবং বলেন, “আপনারা ভবিষ্যতের মানবাধিকারকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট