1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

মাথিউরা ইউনিয়নে চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসনিক দায়িত্বে প্রাণিসম্পদ কর্মকর্তা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক (সিলেট, ৪ জুন ২০২৫): বিয়ানীবাজার উপজেলার ৭ নম্বর মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়নের সার্বিক কার্যক্রম ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বিয়ানীবাজার-কে মাথিউরা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এই আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের ২০১৪ সালের পরিপত্র এবং উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজারের সদ্য প্রেরিত চিঠির আলোকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনকালীন সময়ে নিয়োজিত কর্মকর্তা প্রচলিত বিধি অনুযায়ী কেবল দায়িত্বভাতা প্রাপ্ত হবেন। এই দায়িত্বের জন্য তিনি অতিরিক্ত কোনো ভাতা বা অন্যান্য সুবিধা ভোগ করবেন না।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কর্তৃক স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯ মে ২০২৫ তারিখে উক্ত ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট