1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

আওয়ামী লীগের রাজনীতি সাময়িক নিষিদ্ধ ঘোষণা : অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : গত বছরের জুলাই-অগাস্টের ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপদেষ্টা পরিষদের সদস্য ও মুখপাত্র আসিফ নজরুল বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশের সার্বভৌমত্ব, আন্দোলনের নেতাকর্মী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।”

তিনি আরও জানান, “সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। সংশোধনী অনুযায়ী, ট্রাইব্যুনাল এখন থেকে যে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।”

উল্লেখ্য, সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সমমনা সংগঠনসমূহ গত দুই দিন ধরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি চালিয়ে আসছে। এনসিপি গঠনের পর থেকেই তারা ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড ও সহিংসতার বিচার দাবিতে সোচ্চার ভূমিকা পালন করে আসছিল।

গত বুধবার মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের থাইল্যান্ড গমনের পর এনসিপি নতুন করে কর্মসূচিতে নামলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার রাতে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্তভাবে প্রকাশ করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট