1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রধান আইনগত মুখপাত্র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে।

১৯৮৬ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং পরে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় তিনি দলটির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৩ সালে দলটির তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর তিনি ইংল্যান্ডে চলে যান।

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি জামায়াতে ইসলামীর সব পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে ‘এবি পার্টি’র প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত হন। তবে গত বছরের সেপ্টেম্বরে ওই রাজনৈতিক দল থেকেও পদত্যাগ করেন তিনি।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট