1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

সমবায় মার্কেট ব্যবসায়ী সমিতি, বিয়ানীবাজারে জাঁকজমকপূর্ণ অভিষেক

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক ॥ সমবায় মার্কেট ব্যবসায়ী সমিতি, বিয়ানীবাজারে জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান আজ শনিবার( ৮ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সমবায় মার্কেট চত্ত্বরে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও অপর উপদেষ্টা সদস্য মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রথম অধিবেশনে নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়।

দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত কমিটির সভাপতি জামিল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফর উদ্দিন এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান ও শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, মাওলানা কামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠানের সভাপতি জামিল আহমদ।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সমবায় সমিতির কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা করেন এই আগামীতে ২০২৫-২৬ মেয়াদের নবনির্বাচিত কর্মকর্তাদের কর্মকান্ডের পরিধি আরো বাড়াবেন যাতে করে ক্রেতা-বিক্রেতা সমৃদ্ধি ঘটে, সম্প্রতি বাড়ে। অভিষেক অনুষ্ঠানে উপদেষ্টাদেরকে ক্রেস্ট উপহার দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি হোসাইন আহমদ। আলোচনা শেষে ইফতার গুরুত্ব প্রসঙ্গে আমলের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাওলানা হাফিজুর রহমান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট