মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

ফের ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির হলেন বিয়ানীবাজারের সন্তান মোহাম্মদ সেলিম উদ্দিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪২৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলার সন্তান মোহাম্মদ সেলিম উদ্দিন আবারো ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতে ইসলামি ঢাকা মহানগর উত্তরের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রবীণ মো. আব্দুর রব। তাকে সহায়তা করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠিত রুকন সম্মেলনে ১০ হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচনের ভোট প্রদান করেন।

ভোট গ্রহণ শেষে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভোটের ফলাফল ঘোষণা করেন।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। রুকনদের দেওয়া ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন।কেউ পদের জন্য আকাঙ্ক্ষী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হন।

মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৪-২০০৫ সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষ করে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৮-২০১১ সাল পর্যন্ত রমনা আমির, ২০১২-২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর সহকারী সেক্রেটারি, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews