1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন

জো বাইডেনের বাসভবনে মোদি-বাইডেন বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসময় বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করেছেন তারা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যে জো বাইডেনের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক ব্রিফিংয়ে মোদি-বাইডেন বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নরেন্দ্র মোদিও নিজে এক এক্স-পোস্টে ছবি যুক্ত করে বাইডেনের সঙ্গে বৈঠকটি বেশ সফল হয়েছে বলে দাবি করেছেন।

এর আগে, গত মাসে বাইডেনের সঙ্গে ফোনালাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বলেছিলেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু-বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া উইলমিংটনে শনিবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত— এই চার দেশের জোট কোয়াড–এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জো বাইডেন ও নরেন্দ্র মোদি ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট