1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তথ্য সংগ্রহ শুরু

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তথ্য পেতে সব মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ আগস্ট) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

১৫ আগস্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে এ তথ্য চাওয়া হয়।

জানা যায়, চিঠিতে একটি ছকও উল্লেখ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। ছকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও শ্রেণি উল্লেখ করতে বলা হয়েছে।

বাবার নাম ও পুরো ঠিকানা; যার মুক্তিযোদ্ধা সনদ বা গেজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগ পেয়েছেন তাঁর নাম ও ঠিকানা; মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট নম্বর এবং কত তারিখে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার তথ্যও জানাতে হবে।

চিঠি পাওয়ার পর ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও তাদের অধীন দপ্তর থেকে এ তথ্য তৈরির কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আলাদা চিঠিও দিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট