1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

বাংলাদেশে ২৬ লাখ ভারতীয়দের চাকরি থেকে অব্যাহতির আহবান

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশে কর্মরত ২৬ লক্ষ ভারতীয়দের চাকরি থেকে অবিলম্বে অব্যাহতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ফ্যাসিস্ট, খুনি, লুটেরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণ চায়, ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার হোক। আমরা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে ভারতকে বলব অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিন।

বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত অভিন্ন নদীগুলোর গেট খুলে দেওয়ায় এই বন্যার সৃ্ষ্টি হয়েছে। তিনি অবিলম্বে এসব গেট বন্ধ করার আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা সরকারকে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছি না। তবে জনগণের কাঙ্ক্ষিত একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং সুশাসন প্রতিষ্ঠায় আপনারা রাষ্ট্রের কী কী সংস্কার করতে চান, অবিলম্বে সেটার একটি রোডম্যাপ প্রকাশ করুন। এটা দেশবাসীরও প্রত্যাশা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট