শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

রোববার খুলছে সব মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪৭৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক: আগামী রোববার (১৮ আগস্ট) থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপসচিব উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষার কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা-র অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট ২০২৪খ্রি. রবিবার রবিবার হতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

কোটা সংস্কার ও ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে গত ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে বিদ্যালয় খোলা সম্ভব হয়নি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews