1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন

ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কে পেল কত আসন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপি ২৪২টি আসনে জয় পেয়েছে। প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে ৯৮টি আসন। সমাজবাদী দল ও তৃণমূলসহ অন্যান্য দলগুলো জয় পেয়েছে ২০১ আসনে।

লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায়। গত ১৯ এপ্রিল শুরু হওয়া নির্বাচন শেষ হয় ১ জুন। মঙ্গলবার সকালে শুরু হয় ভোট গণনা।

ভোট গণনা শেষে মঙ্গলবার (০৪ জুন) বিকালে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটভিত্তিক আসনে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির দল।

‘আব কি বার, ৪০০ পার’ এই স্লোগান দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির দাবি ছিলো তারা এবার চারশোর বেশি আসনে জয় পাবে। কিন্তু সে আশায় গুড়েবালি হয়ে গেছে। মোদি ম্যাজিকে নেমেছে ধস! ৪০০ পার করা দূরে থাক, ১০ বছর পর নিরঙ্কুশ গরিষ্ঠতাই হারালো দলটি।

প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে আড়াই’শ আসনও পায়নি বিজেপি। সকাল থেকে ভোট গণনা শুরুর পরই পাল্টে যেতে থাকে সব সমীকরণ। বিজেপির এমন অবনতির বিশ্লেষণও শুরু হয়ে গেছে ইতোমধ্যে।

ভারতে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি এককভাবে এই সংখ্যক আসন না পাওয়ায় সরকার গড়তে জোটের সহায়তা নিতে হবে দলটির।

মোদিকে এখন নির্ভর করতে হবে এনডিএ-র দুই শরিক নেতা, চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমারের ওপর। ঘটনাচক্রে, অতীতে ওই দুই নেতারই একাধিক বার এনডিএ ত্যাগের ইতিহাস রয়েছে।

এদিকে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এক দশক পর একদলীয় শাসনের ইতি হতে যাচ্ছে ভারতে। সেই সঙ্গে ১৮তম লোকসভায় আনুষ্ঠানিকভাবে ফিরতে চলেছে বিরোধী দলনেতার পদ।

তবে ভারতের ইতিহাসে মোদিই হতে চলেছেন দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি পর পর তিনবার ক্ষমতায় এলেন। কিন্তু এ ক্ষেত্রে জওহরলাল নেহরুর মতো পর পর তিনবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের রেকর্ড করা সম্ভবত হচ্ছে না তার।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট