রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: তারেক রহমান বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নজমুল হোসেন শ্রীধরায় এসএসসি উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থী সংবর্ধিত মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন

হিজড়াদের হামলায় পুলিশের উপ-পরিদর্শকের চোখ নষ্ট

  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ৪৮৮ বার পড়া হয়েছে

হিজড়াদের (তৃতীয় লিঙ্গের মানুষ) হামলায় রাজধানীর রমনার পরিবাগ এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) চোখ নষ্ট হয়ে গেছে। আহত এসআইয়ের নাম মো. মোজাহিদ। গত১ জুন রাত সাড়ে তিনটায় পরিবাগ এলাকায় ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরিবাগ এলাকায় ডিউটি করছিলেন। এসময় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করেন। পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের উপর হামলা করে ও ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে একটি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে লাগে। এতে মুজাহিদের চোখের চশমার কাচ ভেদ করে তার চোখ মারাত্মকভাবে আহত হয়।

রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে এসআই মিজানের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হন।

তিনি আরও বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। আরও কয়েকটি অপারেশন লাগবে বলেও জানান তিনি।

এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews