মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক ১০ বিএনপি নেতার দুজন বিজয়ী; আর জিতলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান

  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৩৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি থেকে বহিষ্কৃত ও দলের সাবেক ১০ জন নেতার মধ্যে মাত্র দুজন বিজয়ী হয়েছেন। এরা হলেন- ঝালকাঠি-১ আসন থেকে ব্যারিস্টার শাহজাহান ওমর এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সৈয়দ এ কে একরামুজ্জামান। বাকি আটজনই পরাজিত হয়েছেন। আর জোট ছেড়ে যাওয়া কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম জয়লাভ করেছেন।

কুমিল্লা-৫ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ পরাজিত হন। বগুড়ায় তিন আসনে বিএনপির তিনজন বহিষ্কৃত নেতা অংশ নিয়েছেন। তিনজনই পরাজিত হয়েছেন। তাদের মধ্যে বগুড়া-৪ আসনে জিয়াউল হক মোল্লা, বগুড়া-২ আসনে জেলা বিএনপির সাবেক জেলা মহিলাবিষয়ক সম্পাদিকা বিউটি বেগম ও বগুড়া-১ আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ শোকরানা।

কিশোরগঞ্জ-২ আসনে ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। সিলেট-১ আসন থেকে সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী পরাজিত হন। নারয়াণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সোনালী আঁশ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল বিএনপির মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার পরাজিত হন। মুন্সীগঞ্জ-১ আসনে মাহি বি. চৌধুরী কুলা মার্কায় বিকল্পধারা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews