শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী বিয়ানীবাজারে ইয়াবা ও ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ৫ জন গ্রেফতার

দ্বাদশ নির্বাচনে ধরাশায়ী হেভিওয়েট ১৮ প্রার্থী

  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৩৩ বার পড়া হয়েছে

রাজনীতির মাঠে নানা কারণে আলোচনায় থাকা অন্তত ১৮ জন হেভিওয়েট প্রার্থী এবার ধরাশায়ী হয়েছেন। তাদের মধ্যে কেউ প্রতিমন্ত্রী ছিলেন, কেউ ছিলেন নিজ দলের শীর্ষ নেতা। কারও আবার রাজনীতিতে দীর্ঘদিনের ক্যারিয়ার, ছিলেন জাঁদরেল পার্লামেন্টারিয়ান।

রোববার (০৭ জানুয়ারি) ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহানের কাছে পরাজিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে হেরে গেছেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

রাজশাহীর-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার কাছে হেরে গেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে ভোট করেছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ড. আবদুস সোবহান গোলাপ । কিন্তু দিন শেষে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের কাছে হেরে গেছেন।

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিশাল ভোটের ব্যবধানে হেরেছেন তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। ওই আসনে জয় পেয়েছেন নৌকা প্রতীকের নুরুল ইসলাম নাহিদ।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কাছে হেরে গেছেন নৌকার প্রার্থী অসীম কুমার উকিল।

হবিগঞ্জ-৪ আসনে এবারও নৌকা প্রতীকে ভোটে করেছিলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। কিন্তু স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ছায়েদুল হক সুমনের কাছে বড় ব্যবধানে হেরে গেছেন তিনি।

মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন টুলুর কাছে পরাজিত হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। যশোর-৫ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর কাছে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

রংপুর-১ আসনে জাতীয় পার্টির সাবেক নেতা মসিউর রহমান রাঙ্গাও পরাজিত হয়েছেন। এই আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান।

অপরটিতে আওয়ামী লীগের হয়ে পাঁচবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু।

পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর কাছে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ।

পিরোজপুর-৩ আসনে প্রবীণ সাংসদ রুস্তম আলী ফরাজী স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের কাছে আর মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মৃণাল কান্তি দাস স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কাছে পরাজিত হয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews