শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইন ও ন্যায়ের সংসদীয় অঙ্গনে এমরান আহমদ চৌধুরীর নতুন অধ্যায় বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা সম্পন্ন বিয়ানীবাজার মডেল মসজিদ বাস্তবায়নে অগ্রযাত্রা: আজ ইউএনও বরাবর ৬৫ শতক ভূমির প্রস্তাব পেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব

স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের সবাইকে মান-অভিমান ভুলে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: আওয়ামীলীগ প্রার্থী নাহিদ এম.পি

  • প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬০ বার পড়া হয়েছে

সিলেট-৬ আসনের নৌকার মাঝি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষ হিসেবে আমিও ভুল-ভ্রান্তির উর্ধ্বে নই। আমি আশা করি সকল মান-অভিমান ভুলে আওয়ামী ঘরানার ও মুক্তিযুদ্ধের পক্ষের সবাই নৌকায় ভোট দেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন পথসভায় অংশ নিয়ে সিলেট-৬ আসনের নৌকার মাঝি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার সকল ভোটারজনতার উদ্দেশ্যে সততা ও সুশাসনের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় এসব কথা বলে বেড়াচ্ছেন।

সিলেট-৬ আসনের নৌকার প্রার্থী নাহিদ আরও বলেন, এ দেশের মানুষের ওপর বিএনপি-জামায়াত যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, তা ভাষায় প্রকাশ করা যায় না। স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারীদের সন্ত্রাস, লুট ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা আজও অব্যাহত রয়েছে। তাই দেশ রক্ষায় এবারের জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতীকের বিজয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, বিগত ১৫ বছরে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যা সকলের কাছে দৃশ্যমান। দেশে বন্যা, বিপর্যয়, করোনা নামক মহামারিতে রাস্তার ভাঙা গড়ার চলমান কাজ হচ্ছে উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু একশ্রেণির স্বার্থান্বেষী সমালোচক এসব উন্নয়ন দেখেন না। এজন্য আপনারাও দলের জন্য, নৌকার বিজয়ের জন্য দিনরাত কাজ করছেন। দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনাকে আগামী ৭ জানুয়ারি আবারো এ আসনের বিজয় উপহার দিবো ইনশা আল্লাহ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews