ছবি ভিডিও ভিডিও
জাতীয়

১০–১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই ডেস্ক: মহান বিজয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ নির্দেশনা জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও আনুষ্ঠানিক কর্মসূচির জন্য প্রস্তুত করার লক্ষ্যে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন ভোরে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণকারী আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণকে সেখানে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে। এ নিষেধাজ্ঞা সকাল সাড়ে ৮টা পর্যন্ত বহাল থাকবে।