Eng
বিয়ানীবাজার - গোলাপগঞ্জ, শিক্ষার খবর

খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৩২ পূর্বাহ্ণ

পঞ্চখণ্ড আই ডেস্ক :

বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড–২০২৪ অর্জন করেছে। তারা হলো— মো: সোহান আহমদ, ইয়ামিন আরাফাত শৈবাল, নাজাহাত সাবা, মোস্তফা আহমদ সাদ ও ফারহান আনজুম শাফিন।

প্রধান শিক্ষক ও কাব লিডার হাফছা বেগম বলেন, “এ নিয়ে আমাদের ঝুড়িতে মোট ২১টি শাপলা কাব অ্যাওয়ার্ড জমা হলো। শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায়ই এ সাফল্য সম্ভব হয়েছে।”

সহকারী শিক্ষক ও ইউনিট লিডার নীতি ভূষণ দাস জানান, শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের জন্য এক আনন্দঘন সংবাদ।

উল্লেখ্য, এ বছর বিয়ানীবাজারের ১১টি শাপলা কাব অ্যাওয়ার্ডের মধ্যে ৫টি অর্জন করেছে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়।