
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়: ফতেপুর, দাসগ্রাম, নবাং, কসবা, শ্রীধরা, লাউঝাড়ি, কুড়ারবাজার, আকাখাজনা, আরিজখাটিলা, বাগরটিলা, ইনার কলেজ রোড, লেচুটিলা, বিয়ানীবাজার পৌরসভার আংশিক এলাকা, কুদিরগ্রাম, পণ্ডিতপাড়া, নয়াগ্রাম, খাসা, নিমতলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা কমপ্লেক্স ও বিয়ানীবাজার থানা কমপ্লেক্স।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।- বিজ্ঞপ্তি




