Eng
বিয়ানীবাজার - গোলাপগঞ্জ

কন্যাদায়গ্রস্তদের পাশে ‘হ্যাল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশন’: তিন পরিবারের হাতে বিয়ের সহায়তা তুলে দিলেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার 

প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪:৪৫ অপরাহ্ণ




পঞ্চখণ্ড আই প্রতিবেদক, বিয়ানীবাজার: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার অংশ হিসেবে আরও একটি মহতী উদ্যোগ বাস্তবায়ন করেছে ‘হ্যাল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশন’। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ও মুড়িয়া ইউনিয়নের দুই কন্যাদায়গ্রস্ত পরিবার এবং সুনামগঞ্জ জেলার আরও একটি পরিবার—মোট তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

এ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার কন্যাদায়গ্রস্ত পরিবারের কর্তাদের হাতে বিয়ের জন্য নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানিক হস্তান্তর শেষে ইউএনও বলেন, অসহায় ও কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো শুধু আর্থিক সহায়তা নয়, বরং মানবিক দায়িত্ব পালনেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে অসচ্ছল পরিবারের কষ্ট অনেকটাই লাঘব হবে।

এ সময় হ্যাল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ও চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন মুরাদ চৌধুরীসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

‘হ্যাল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশন’-এর এ উদ্যোগকে স্থানীয়ভাবে প্রশংসনীয় ও মানবিক কার্যক্রম হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।