শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসউরা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। এতে দ্বিতীয় দফা সভাপতি মনোনীত হয়েছেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম।

বোর্ডের বিদ্যালয় শাখা থেকে ১৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ অনুমোদন দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর সংশ্লিষ্ট ধারার আলোকে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত চার সদস্যের এডহক কমিটিতে রোটারিয়ান মো. ফয়জুল ইসলামকে সভাপতি করা হয়েছে। মো. মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, দাসউরা উচ্চ বিদ্যালয়—শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। মো. মইজ উদ্দিন অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিসবাহ উদ্দিন পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের পত্র অনুযায়ী, এডহক কমিটির মেয়াদ পত্র জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাস। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক চেয়ারম্যানের আদেশক্রমে পত্রটিতে স্বাক্ষর করেন।

এদিকে এডহক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews