বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসউরা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। এতে দ্বিতীয় দফা সভাপতি মনোনীত হয়েছেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম।
বোর্ডের বিদ্যালয় শাখা থেকে ১৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ অনুমোদন দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর সংশ্লিষ্ট ধারার আলোকে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত চার সদস্যের এডহক কমিটিতে রোটারিয়ান মো. ফয়জুল ইসলামকে সভাপতি করা হয়েছে। মো. মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, দাসউরা উচ্চ বিদ্যালয়—শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। মো. মইজ উদ্দিন অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিসবাহ উদ্দিন পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের পত্র অনুযায়ী, এডহক কমিটির মেয়াদ পত্র জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাস। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক চেয়ারম্যানের আদেশক্রমে পত্রটিতে স্বাক্ষর করেন।
এদিকে এডহক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯