1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী, জল্পনার অবসান

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) জাতীয় সংসদ নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী’র নাম ঘোষণা করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র (Final Nomination) ইতোমধ্যে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্রে ২০৪ সিলেট-৬ আসনের জন্য ধানের শীষ প্রতীকে এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।

দলের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। প্রার্থীতা নিশ্চিত হওয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, অতীতের সব বিভক্তি ভুলে নেতাকর্মীরা এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে শক্ত অবস্থান গড়ে তুলতে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট