1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন

যুক্তরাজ্য প্রবাসী হাজী সিদ্দিক আহমদের ইন্তেকাল—সাবেক মেয়র আব্দুস শুকুরের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম গ্রামের বাসিন্দা, এলাকার সম্মানিত প্রবীণ মুরব্বি ও যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজী সিদ্দিক আহমদ সাহেব আজ বাংলাদেশে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে স্থানীয় সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজা আজ বাদ এশা দেউলগ্রাম মাদানী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন—
“মরহুম হাজী সিদ্দিক আহমদ সাহেবের ইন্তেকালের সংবাদ শুনে আমি অত্যন্ত মর্মাহত। তিনি ছিলেন সবার প্রিয় একজন অভিভাবকতুল্য ব্যক্তি। ব্যক্তিগতভাবেও তিনি আমাকে অকুণ্ঠ স্নেহ দিয়েছেন। বিশেষ করে আমার যুক্তরাজ্যে আগমনের পর থেকে তিনি ছায়ার মতো পাশে থেকেছেন, দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন। তার এই মহত্ব ও ভালোবাসা আমি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব।”

শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন— “মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট