শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

সিলেট-৬ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন শাহরিয়ার ইমন সানি

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক শাহরিয়ার ইমন সানি। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে শুক্রবার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামের বাসিন্দা সানি বর্তমানে এলএলবি কোর্সে অধ্যয়নরত। তিনি জুলাই আন্দোলনের সম্মুখ সারির সক্রিয় তরুণ সংগঠক হিসেবে পরিচিত।

মনোনয়ন ফরম সংগ্রহের পর দেওয়া বক্তব্যে শাহরিয়ার ইমন সানি বলেন, “এলাকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে হলে প্রয়োজন আন্তরিক উদ্যোগ, দূরদর্শী পরিকল্পনা এবং স্বচ্ছ নেতৃত্ব। দেশের রাজনীতি এখন পরিবর্তনের দ্বারপ্রান্তে। জনগণ এমন নেতৃত্ব চায়, যারা শুধু ক্ষমতার রাজনীতি করবে না—সারা বছর মানুষের পাশে থাকবে, সুখে-দুঃখে, আশা-নিরাশায়।”

তিনি আরও বলেন, “রাজনীতি মানে ক্ষমতা নয়, সেবা। দল মানে জনগণের শক্তি। সততা, দক্ষতা ও দূরদর্শিতাই আমাদের মূলমন্ত্র। এনসিপি জনগণের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব নিতে দৃঢ়প্রতিজ্ঞ।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews