1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন

স্বপ্নপথের জয়যাত্রা: বিকেএসপি’র মঞ্চে সিলেটের গৌরব—সাকিব ও মাহিন

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

এক বুক স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল মাহিন আহমদের যাত্রা। অদম্য ইচ্ছে, নিষ্ঠা আর কঠোর পরিশ্রমের ফলেই খুব অল্প সময়েই স্বপ্ন হয়েছে বাস্তব—হাতে এসেছে কাঙ্ক্ষিত ‘ইয়েস কার্ড’, খুলেছে পথ তার প্রিয় প্রতিষ্ঠানে প্রবেশের। পরিবারের সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণায় এই সাফল্য আরও দীপ্ত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত ‘গোল ও ছক্কার ফুলঝুরি প্রতিযোগিতা–২০২৫’-এ সিলেট বিভাগীয় পর্বে কুলাউড়ার সাকিব হয়েছেন চ্যাম্পিয়ন, আর বিয়ানীবাজারের শফিক আলী ক্রিকেট একাডেমির মাহিন অর্জন করেছেন রানার–আপ স্থান।

বিকেএসপির এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার উদীয়মান ক্রিকেটাররা অংশ নেয়। আগামী ১ নভেম্বর বিকেএসপি মাঠে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব, যেখানে দেশের আট বিভাগের সেরা ১৬ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিজ নিজ অঞ্চলের গর্ব—এই দুই তরুণ ক্রিকেটার সাকিব ও মাহিনের জন্য শুভকামনা জানিয়েছেন কোচ, পরিবার ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। সবার অনুরোধ—তাদের ভালোবাসা ও প্রার্থনায় রাখুন।

উল্লেখ্য, মাহিন আহমদ হচ্ছেন বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ক্রীড়া ধারাভাষ্যকার মাসুম আহমদের পুত্র।
২৫ অক্টোবর সারাদেশে বিকেএসপি আয়োজিত ‘গোল ও ছক্কার ফুলঝুরি’ কর্মসূচির লক্ষ্য—ক্রীড়ামুখী শিশুদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ের ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট