1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

প্রধান শিক্ষক মঞ্জুরুল হকের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলার শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক–এর পিতা আজ শনিবার, ২৬ অক্টোবর ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী শহরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বিয়ানীবাজার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

পরিষদের সভাপতি মোঃ আতাউর রহমান প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়, প্রধান শিক্ষক মঞ্জুরুল হকের পিতার মৃত্যু আমাদের সকলের জন্য এক গভীর শোকের সংবাদ। তিনি ছিলেন একজন সৎ, পরহেজগার ও দায়িত্বশীল ব্যক্তি। আল্লাহ তায়ালা তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও সাহসের সঙ্গে এই শোক সহ্য করার শক্তি দিন।

এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাসিস)–বিয়ানীবাজার এর সভাপতি আব্দুদ দাইয়ান এক শোকবার্তায় বলেন, মঞ্জুরুল হকের পিতার মৃত্যুতে আমরা একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারালাম। তাঁর মৃত্যু শিক্ষা অঙ্গনের পরিবারে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। আল্লাহ তায়ালা মরহুমের আত্মাকে শান্তি দিন এবং তাঁর পরিবারের প্রতি অসীম রহমত বর্ষণ করুন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট